ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

বাংলাদেশে নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসন যা বলল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশে আগামী বছর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস গত বুধবার ওয়াশিংটনে কংগ্রেসীয় সাব কমিটিতে উপস্থাপিত লিখিত বিবৃতিতে এ কথা বলেন। গতকাল মার্কিন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে অ্যালিস ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছে যেন ২০১৮ সালে দেশটিতে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা হয়, নাগরিক সমাজের জন্য গণতান্ত্রিক চর্চার অবারিত সুযোগের নিশ্চয়তা থাকে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং তীব্র বৈদেশিক অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশ গড়পড়তা ছয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, এটা দেশটির দৃঢ়তার পরিচয় বহন করে।

ভারতীয় উপমহাদেশে সক্রিয় আইএস এবং আলকায়েদা বাংলাদেশে প্রায় ৪০টি হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে উল্লেখ করে এতে বলা হয়, গত বছর জুলাইয়ে (রাজধানী ঢাকার গুলশানে) হোলে আর্টিজান বেকারিতে আইএসের হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চলেছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত সাব কমিটিতে ‘দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব বজায় রাখা : ২০১৮ অর্থবছরের বাজেট’ শিরোনামে আরেকটি শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলসের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশে নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসন যা বলল

আপডেট সময় ০৪:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭