ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

খসরু বলেন, কয়েকদিন আগে মাথায় আঘাত পেয়ে দিলু ভাই হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতাও ছিল। চলচ্চিত্র একজন অভিভাবক হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।

করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মরদেহ নেয়া হচ্ছে না। সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান খসরু।

নাসিরউদ্দিন দিলু ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। তিনি পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর মৃত্যু

আপডেট সময় ০১:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০