ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের সবশেষ জয়ের সাক্ষী ছিলেন কেবল ওলে গানার সোলশার। দুই দলের খেলোয়াড়, কোচ মিলিয়েও কেউ সেদিন ছিলেন না মাঠে। ইউনাইটেড খেলোয়াড় হিসেবে সোলশারের সেটাই ছিল শেষ মৌসুম। এরপর থেকে ওল্ড ট্রাফোর্ডে বারবার হতাশাই সঙ্গী হয়েছে আর্সেনালের, আছে ৮-২ গোলে হারের অভিজ্ঞতাও। সেই গেরো অবশেষে কাটাল আর্সেনাল, ১৪ বছর পর! পিয়ের এমরিক অবামেয়াং-এর একমাত্র গোলে ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল।

ম্যাচের শুরুর চিত্র ছিলো একেবারেই আলাদা। শুরু থেকেই সমানতালে লড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। পয়েন্ট টেবিলে গানারদের চেয়ে পিছিয়ে আছে রেড ডেভিল। তাই এগিয়ে যাওয়ার লক্ষ্য কেউ কাউকে ছাড় দেয়নি একচুল। তবে গোল হয়নি। ৩৯ মিনিটে আর্সেনালকে আনন্দে ভাসানোর উপলক্ষ্য পেয়েছিলেন উইলিয়ান। কিন্তু হতাশ করেছেন এই ব্রাজিলিয়ান।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধও ছিলো রোমাঞ্চে ঠাসা। প্রতিমুহূর্তে টানটান উত্তেজনা নিয়ে সমর্থকদের অপেক্ষা। তবে, তাদের গোল উপহার দিতে পারেননি দু’দলের কোন ফুটবলার। ৫১ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো আর্সেনাল। কিন্তু এবার অবামেয়াংয়ের শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তিন মিনিট পর লুক শ’ ম্যাজিকও উত্তেজনা ছড়িয়েই শেষ। গোল হয়নি।

অবশেষে আসে সে ক্ষণ। ৬৮ মিনিটে বড় ভুল করেন পল পগবা। আর্সেনালের বেলেরিনকে ফাউল করে বসেন ফরাসি মিডফিল্ডার। রেফারির পেনাল্টির সিদ্ধান্ত লুফে নেন পিয়েরে এমরিক অবামেয়াং। প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ গোলহীন থাকার পর, অবশেষে গোলের দেখা পেলেন গ্যাবনের এই ফরোয়ার্ড। গোলের আনন্দে নিজেও নেচেছেন। নাচিয়েছেন সতীর্থদেরও।

এই গোলের পর আর ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি দু’দল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল

আপডেট সময় ০৭:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০