ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান

ডিসেম্বরের শেষে সারা দেশে পৌরসভা নির্বাচন, ভোট হবে ইভিএমে: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী, স্থানীয় সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

আপাতত পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। ইসির আশা, পৌরসভা নির্বাচন মে মাসের মধ্যে করা যাবে। পৌরসভা নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, ‘আজকে আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো করা, সিডিউল তৈরি এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো আমাদের করণীয়, সেগুলো আমরা ঠিক করেছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো হয়তো আমরা করে ফেলব ডিসেম্বরের শেষের দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।’

তিনি বলেন, ‘পৌরসভার নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলো ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে। এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে মনে করেন, তার ক্যাপাসিটি আছে, তখন হয়তো কিছু নির্বাচন ইভিএমে হবে।’

সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ‌্যে ২০টির বেশি পৌরসভার মেয়াদ শেষ হবে। এছাড়া, অনেকগুলো উপ-নির্বাচন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

ডিসেম্বরের শেষে সারা দেশে পৌরসভা নির্বাচন, ভোট হবে ইভিএমে: সিইসি

আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০