ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

তাবিথকে হারিয়ে বাফুফের চতুর্থ সহ-সভাপতি মহি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টাই হওয়া সহ-সভাপতি পদের পুনঃভোটে তাবিথ আউয়ালকে চার ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। চতুর্থ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চতুর্থ সহসভাপতি পদের পুনঃনির্বাচনে সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ৬৭-৬৩ ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে।

গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে প্রথম তিনটি সহসভাপতি পদে ফলাফল হলেও, সমান ৬৫টি করে ভোট পেয়ে টাই করেছিলেন সর্বশেষ কমিটির এ দুই সহসভাপতি। তখন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন পুনঃভোটের জন্য ৩১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন।

সে মোতাবেক আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।

তাবিথ আউয়াল এর আগে দুইবার সহসভাপতি ছিলেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে এবার তিনি বাদ পড়ে গেলেন কার্যনির্বাহী কমিটি থেকে। তাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সহসভাপতি নির্বাচিত হলেন মহিউদ্দিন মহি।

ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তা ২০১৬ সালের নির্বাচনে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন প্যানেল থেকে সহসভাপতি হলেও, পরবর্তীতে তিনি সভাপতির মুখোমুখি হয়ে বাফুফের নানা অনিয়ম নিয়ে কথা বলেন। যে কারণে এবার তাকে প্যানেলে রাখেননি টানা চতুর্থবারের মতো সভাপতি হওয়া কাজী সালাউদ্দিন।

শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ এই সহসভাপতিসহ সাতটি পদে বিজয়ী হলো। এর আগে ৩ অক্টোবরের নির্বাচনে ১৫ সদস্যপদের মধ্যে ছয়টি পেয়েছিল সমন্বয় পরিষদ।

বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটি

সভাপতি: কাজী মো. সালাউদ্দিন

সিনিয়র সহ-সভাপতি: আবদুস সালাম মুর্শেদী

সহ-সভাপতি: ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি।

সদস্য: জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

তাবিথকে হারিয়ে বাফুফের চতুর্থ সহ-সভাপতি মহি

আপডেট সময় ০৭:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০