ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বোয়ালমারীতে ভুয়া জ্বীনের বাদশা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে জ্বীনের বাদশার নামে প্রতারণার মামলা করেছেন। মামলা নম্বর ১৯।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুর ইসলাম (৩৫) জ্বীনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করছিল। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসাতো। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বীনকে হাজির করে মানুষকে ঝাড়ফুক দিয়ে প্রতারণা করতো। ভুয়া জ্বীনের বাদশাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, নুর ইসলাম দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

বোয়ালমারীতে ভুয়া জ্বীনের বাদশা গ্রেফতার

আপডেট সময় ০৫:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০