ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করলেন বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাজারো সমালোচনাও যাদের একবিন্দু টলাতে পারেনি, সেই বার্সেলোনা বোর্ড এক সন্ধ্যার বৈঠক শেষে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিল।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মঙ্গলবার এক জরুরী বৈঠকে বসেছিল বার্সেলোনার বোর্ড সদস্যরা।

সেখানেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ ও তার সহকর্মীরা। মূলত আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় অনাস্থা ভোটকে সামনে রেখেই সরে দাঁড়ালেন তারা।

চরম চাপ সত্ত্বেও গত সোমবার পদত্যাগ করবেন না বলে গর্ব করে বলেছিলেন বার্তোমেউ। কিন্তু একদিনের ব্যবধানে তার সিদ্ধান্ত বদলে গেল। সেই সঙ্গে শেষ হলো তার ছয় বছরের রাজত্ব।

লিওনেল মেসির ক্লাব ছাড়তে চেয়ে পাঠানো বুরোফ্যাক্স, মাঠে বাজে ফলাফল, সমর্থকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং ক্লাবের আর্থিক দুরবস্থার কারণে বার্তোমেউর ভবিষ্যৎ এমনিতেই সুতোর উপর ঝুলছিল। কিন্তু এসব কিছুই তার বিদায়ের কারণ হতে পারেনি। মূলত অনাস্থা ভোটের জন্য ১৬ হাজারের বেশি স্বাক্ষর তাকে বিদায় করে দিল।

এদিকে করোনা ভাইরাস মহামারির কারণে অনাস্থা ভোট যেন পিছিয়ে দেওয়া হয় এজন্য কাতালান সরকারের কাছে আবেদন জানিয়েছিল বার্সা। কিন্তু সেখানকার সরকার ভোট আয়োজনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় বার্তোমেউ ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তার দিন শেষ। যার ফলাফল এই পদত্যাগ।

একসময় হুয়ান লাপোর্তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালক হিসেবে কাজ করা বার্তোমেউ ২০১৪ সালে ক্লাবের প্রেসিডেন্ট হন। সেবার ক্লাবের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে সান্দ্রো রোসেল সরে দাঁড়ালে কপাল খুলে যায় তার। ২০১৫ সালের জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করেন। এরপর ক্লাব সদস্যদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগ করলেন বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ

আপডেট সময় ০৮:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০