ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

তুর্কী ফার্স্টলেডির সামনে কান্নায় ভেঙে পড়লো রোহিঙ্গারা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ৪০ মিনিট সময় কাটিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। এ সময় তিনি সদ্য অনুপ্রবেশ করে আসা মিয়ানমারে নির্যাতনের শিকার কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন। কুতুপালং রোহিঙ্গা বস্তি ম্যানেজমেন্ট কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুর জানান, তুরস্কের ফাস্টলেডি রোহিঙ্গা বস্তিতে এলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এমিনি এরদোগানের কাছে নিজেদের দূর্দশার কথা বলতে গিয়ে রোহিঙ্গারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে তার সামনে কান্নায় ভেংগে পড়েন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এমিন এরদোগান বিশেষ একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান নিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন। দুপুর ১.৪৫ মিনিটে তুরস্কের ফাস্ট লেডি এমিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌছাঁন। এসময় ক্যাম্পের দেশী-বিদেশী কর্মকতারা স্বাগত জানান এমিন এরদোগানকে। তিনি কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন।

পরে দুপুর ২ টা ২৫ মিনিটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্প ত্যাগ। এ সময় ক্যাম্প এলাকা সহ আশেপাশে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তুর্কী ফার্স্টলেডির সামনে কান্নায় ভেঙে পড়লো রোহিঙ্গারা

আপডেট সময় ০৯:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭