ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অনলাইন ব্যাংকিং লেনদেন কমেছে আগস্টে

আকাশ জাতীয় ডেস্ক: 

মানুষ ঘরের বাইরে যাওয়া শুরু করার ফলে অধিকাংশ অনলাইন ব্যাংকিং চ্যানেলে লেনদেন জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে কমে গেছে। একমাত্র ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে।

জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে ই-কর্মাসে লেনদেন কমেছে ১ দশমিক ৫২ বিলিয়ন টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়েছে, জুলাই মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আগস্টে মোবাইল ব্যাংকিং লেনদেন কম হয়েছে ৩৪ শতাংশ।

অটোমেটেড টেলার মেশিনে (এটিএম) লেনদেন জুলাই মাসে ১৭৩ দশমিক ৪ বিলিয়ন টাকা হলেও ৪৫ দশমিক ১ বিলিয়ন কমে আগস্টে লেনদেন হয়েছে ১২৮ দশমিক ৩ বিলিয়ন টাকা। পয়েন্ট অব সেল মেশিনে লেনদেন ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮ বিলিয়ন টাকায়।

আগস্ট মাসে আন্তঃব্যাংক লেনদেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদনও জুলাইয়ের তুলনায় কম হয়েছে।

আগস্ট মাসে ইএফটি লেনদেন হয়েছে ২১৬ দশমিক ৬ বিলিয়ন টাকা। জুলাইয়ে লেনদেনের পরিমান ছিল ২৭১ দশমিক ৮ বিলিয়ন টাকা। লেনদেন কমে গেছে ৫৫ দশমিক ২ বিলিয়ন টাকা। একইভাবে আগস্টে আরটিজিএস লেনদেন হয়েছে ১ দশমিক ৭১ ট্রিলিয়ন টাকা। জুলাই মাসে লেনদেনর পরিমান ছিল ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন টাকা।

একমাত্র ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন আগস্টে ৫ দশমিক ৫ বিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ বিলিয়ন টাকায়। জুলাইয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছিল ৬২ দশমিক ৫ বিলিয়ন টাকা।

আর্থিক খাতের এমন চিত্রের জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের বিকাশের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই লেনদেনের বিষয়ে বিভক্ত হয়েছেন। ভিন্নমত পোষণ করেছেন।

কারও কারও যুক্তি ছিল জুলাইয়ের তুলনায় আগস্টে কাজের দিন খুব কম ছিল, আবার কেউ কেউ বলেছেন, অনেকেই এখন ই-ব্যাংকিং পণ্যের পরিবর্তে প্রথাগত ব্যাংকিংয়ে ফিরে গেছেন।

তবে আবার কেই কেউ বলেছেন, এক মাসের পরিসংখ্যান মন্তব্য করার জন্য পর্যাপ্ত নয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আগস্টে কর্ম দিবস কম ছিল। জুলাইয়ের চেয়ে কম করে হলেও তিন দিন কম।

তিনি আরও বলেন, কম কার্য দিবসের কারণেই আগস্ট মাসে ইএফটি এবং আরটিজিএস উভয় লেনদেনই মাসে (আগস্ট) কমে গেছে।

এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুবর রহমান বলেন, একমাসের পরিসংখ্যান দিয়ে প্রকৃত চিত্র বিশ্লেষণ করা যায় না। লেনদেনের ধরণ বিশ্লেষণের জন্য আমাদের আরও কয়েক মাসের পরিসংখ্যানের জন্য অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, জুলাই মাসে মানুষ অনলাইনে অনেক কেনাকাটা করেছে যে কারণে ই-কর্মাস লেনদেনের পরিমান বেড়েছে। এমনকি অনেকে কোরবানীর গরুও কিনেছেন অনলাইন শপিংসাইট থেকে। মানুষ এখন অনলাইনের পরিবর্তে শারীরিকভাবে উপস্থিত হয়ে কেনাকাটা করছে।

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের হেড অব কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, সার্বিকভাবে জুলাই মাসে লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ঈদুল আজহার কারণে রেমিটেন্স প্রবাহ এবং অন্যান্য লেনদেন জুলাই মাসে বেশি ছিল।

তিনি আরও বলেন, আমার ধারণা সামনের মাসগুলোতে লেনদেন আরও বাড়বে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সেবাগুলোর মধ্যে টক টাইম ক্রয়, ক্যাশ ইন, ক্যাশ আউট, বেতন প্রদান, জিটুপি এবং ইউটিলিটি বিল প্রদান আগস্টে কমে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ব্যাংকিং লেনদেন কমেছে আগস্টে

আপডেট সময় ০৪:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০