ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা

হাসপাতাল থেকে ভিডিওবার্তায় মেয়র আতিকের কৃতজ্ঞতা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার সুস্থতার জন্য দোয়া করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

ভিডিওবার্তায় মেয়র বলেন, ‘আমি নগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি এবং আমার পরিবারের করোনা হয়েছিল, তখন সবাই আমার জন্য দোয়া করেছেন। মসজিদে মসজিদে, বিভিন্ন জায়গায় যে যেখানে পেরেছে, তারা সবাই দোয়া করেছে। আমি নগরবাসীর এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিক বলেন, ‘আমি সম্পূর্ণরূপে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। তিনি আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খোঁজ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই আমাকে এসএমএস দিয়ে উজ্জীবিত করছেন।’

কোভিড হাসপাতাল হিসেবে কুর্মিটোলা হাসপাতালের সেবার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, ‘আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছি। আমি এবং আমার স্ত্রী ইচ্ছা করে এখানে ভর্তি হয়েছি। দেখতে চাই, সাধারণ মানুষ কীভাবে এখান থেকে চিকিৎসা পায়। সত্যি এখানকার যারা ডাক্তার, ইনচার্জ, সিস্টার, টেকনিক্যাল যারা আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে যে ইকুইপমেন্ট যেগুলো আমরা দেখেছি। সেগুলো দেখার মতো।’

এর আগে গত ১২ অক্টোবর করোনাভাইরাস শনাক্ত হয় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর। ১২ অক্টোবর পর্যন্ত তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় স্ত্রীসহ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয় তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

হাসপাতাল থেকে ভিডিওবার্তায় মেয়র আতিকের কৃতজ্ঞতা

আপডেট সময় ০৬:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০