ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৯ ডিসেম্বর শুরু দেশের ফুটবল মৌসুম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেডারেশন কাপ-২০২০ দিয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম।

চূড়ান্ত হয়েছে দলবদলের দিনক্ষণও। নতুন মৌসুমের দলবদল ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) পেশাদার লিগ কমিটির এক সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ফুটবল ক্লাবকে এশিয়া থেকে একজনসহ সর্বোচ্চ চারজন বিদেশি ফুলবলারকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়েছে এবং তাদের সবাইকে দলের হয়ে একটি ম্যাচে একত্রে খেলতে দেয়া হবে।

আলোচনার মাধ্যমে ক্লাব পরিবর্তনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে কোনো ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড়াতে হলে তার নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে।

এছাড়া নতুন মৌসুমে ফুটবলারদের সাইনিং মানি হিসেবে আগের মৌসুমের অর্থের কমপক্ষে ৩৫ শতাংশ পরিশোধ করতে ক্লাবগুলোকে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৯ ডিসেম্বর শুরু দেশের ফুটবল মৌসুম

আপডেট সময় ১০:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০