ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

ময়মনসিংহে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ভালুকায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সেলিম মিয়া (৪৫) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

আজ রবিবার দুপুরে র‌্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। এর আগে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গফরগাঁও উপজেলা থেকে ধর্ষক সেলিমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪’র সিও বলেন, গত ১১ অক্টোবর দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার মুদি দোকানদার সেলিম মিয়া প্রতিবেশী এক রিকশাচালকের সাড়ে চার বছরের শিশুকে মজার খাবার দেওয়ার কথা বলে একটি ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করে। পরদিন শিশুটি ব্যাথায় কাতর হয়ে তার মাকে বিস্তারিত জানায়। পরে ওইদিনই শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন আরও বলেন, ঘটনার একদিন পর গত ১৩ অক্টোবর ধর্ষক সেলিমের বিরুদ্ধে ভালুকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র‌্যাব-১৪’র একটি দল ঘটনার বিষয়ে ছায়া তদন্ত এবং তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।

পরে মামলার চারদিনের মাথায় গত ১৭ অক্টোবর রাত সোয়া ১১ টায় র‌্যাব-১৪’র সদর ব্যাটালিয়নের দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নির্ণয় করে গফরগাঁওয়ের গরুর হাট বাজার এলাকা হতে ধর্ষক সেলিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান র‍্যাব-১৪’র কমান্ডিং অফিসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ময়মনসিংহে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

আপডেট সময় ০৪:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০