ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার জাবালেতা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পাবলো জাবালেতা। ৩৫ বছর বয়সে এসে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির এই সাবেক রাইট-ব্যাক।

২০০২ সালে সান লরেঞ্জোর হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন জাবালেতা। পরে ২০০৫ সালে যোগ দেন এস্পানিওলে। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৩ বছর। প্রথম মৌসুমে জিতেছেন কোপা দেল রে।

জাবালেতা ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ২০০৮ সালে এবং সিটিজেনদের রক্ষণভাগের মূল পিলার হিসেবে নিজেকে তৈরি করেন। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০০ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন দু’টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ, দু’টি লিগ কাপ এবং কম্যুনিটি শিল্ড। এরপর অবসর ঘোষণার তিন বছর আগে নতুন ঠিকানা হিসেবে বেছে নেন ওয়েস্ট হামকে।

আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হওয়ার আগে ২০০৫ সালে তিনি দেশটির হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন। নীল-সাদা জার্সিতে ২০০৮ সালে জেতেন অলিম্পিক গোল্ড। ২০১৪ সালে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আনসাং হিরো ছিলেন জাবালেতা। দেশের হয়ে ৫৮ ম্যাচ খেলেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার জাবালেতা

আপডেট সময় ০৯:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০