ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী।

আহতদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে চারটার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনটি ভৈরব সেতু সংযোগস্থল অতিক্রম করার সময় দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই চার আরোহী নিহত হন। আর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অভয়নগর থানা স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদেরকে খুলনায় ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন হতাহতরা।

ওসি জানান, নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা এলে বাকি পরিচয় জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৪

আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০