ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

হাসপাতাল বলল মৃত, দাফন করতে গিয়ে দেখা গেল জীবিত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন শাহিনুর নামে এক নারী। জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই নবজাতককে একটি প্যাকেটে ভরে তার বাবা ইয়াসিনে কাছে হস্তান্তর করে চিকিৎসক বলেন, নবজাতকটি মৃতই জন্ম নিয়েছে। পরে নবজাতককে দাফনের জন্য তিনি কবরস্থানে নিয়ে যান।

ইয়াসিন বসিলা কবরস্থানে দাফনের জন্য দিতে গেলে হঠাৎ নবজাতকটি নড়ে ওঠে। পরে সেখান থেকে তিনি নবজাতকে দ্রুত ঢামেক নিয়ে আসেন।

বর্তমানে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নবজাতকটি চিকিৎসাধীন আছে। সেখানের চিকিৎসকরা বলেছেন নবজাতের অবস্থা তেমন ভালো না, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে।

ইয়াসিন মোল্লা জানান, ঢামেক হাসপাতালে সন্তান জন্মের পরপরই সেখানের লোকজন হ্যান্ড গ্লাভস রাখার একটি খালি বড় প্যাকেটে ভরে নবজাতকটিকে মৃত বলে আমাকে দেন। সেই প্যাকেটটি নিয়েই আমি কবরস্থানে গিয়ে ছিলাম। সেখানে নড়ে ওঠে আমার নবজাতক সন্তান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নবজাতকটি জীবিত আছে। সে ভালো আছে ও তার চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

হাসপাতাল বলল মৃত, দাফন করতে গিয়ে দেখা গেল জীবিত

আপডেট সময় ০১:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০