ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিরা অকৃতজ্ঞ জাতি: আরব আমিরাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করার পর তীব্র সমালোচনার মুখে ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলেছে সংযুক্ত আরব আমিরাত।

ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির জন্য সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের কঠোর সমালোচনা করেন। এরপর ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলল আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ তার টুইটার অ্যাকাউন্টে আরবি ভাষায় লিখেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই বক্তব্য এবং সমালোচনায় আমি মোটেই অবাক হইনি, কারণ তারা অকৃতজ্ঞ জাতি।”

এর আগে ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল-হারফি ফ্রান্সের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, “সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন ইসরায়েলের চেয়েও বেশি ইসরায়েল হয়ে গেছে এবং তারা মূলত জাতিসংঘ সনদকে লঙ্ঘন করছে।”

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তিনি মোটেই অবাক হননি কারণ বহু আগে থেকেই ফিলিস্তিনিদেরকে ত্যাগ করেছে সংযুক্ত আরব আমিরাত এবং তারা ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছিল।

তিনি বলেন, নতুন যা হয়েছে তা হচ্ছে প্রকাশ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং আমি তাদেরকে আসল চেহারা প্রকাশ করার জন্য ধন্যবাদ দেব।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, প্রকৃতপক্ষে কখনই সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের পক্ষে ছিল না বরং তারা ১৯৮৫ সালে ফিলিস্তিনের সম্পদ আটক করেছিল। সালমান আ-হারফি সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সমালোচনা করে বলেন, যুবরাজ জায়েদ আল-নাহিয়ান স্বৈরশাসকের মতো কাজ করছেন এবং নিজে পরিচিতি পাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি আগুন নিয়ে খেলছেন।

আল-হারফি সুস্পষ্ট করে বলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসক বিনাযুদ্ধে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন আরবলীগ এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিরা অকৃতজ্ঞ জাতি: আরব আমিরাত

আপডেট সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০