ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’

ফোনে ডেকে নিয়ে ৫ বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক কলেজছাত্রীকে বাসায় আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির বাবা রাজিবপুর থানায় মামলা করার পর আল আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার একটি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে খোরশেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে খোরশেদ আলী মেয়েটিকে ফোনে ডেকে একই গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।

সেখানে খোরশেদ ও তার পাঁচ বন্ধু মিলে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে খোরশেদের বন্ধু আল আমিন ও আরিফুল তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ফেলে আসে। মেয়েটিকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানান্তর করা হয়।

ওই ঘটনার পর বুধবার ছয়জনকে আসামি করে নির্যাতনের শিকার মেয়েটির বাবা মামলা করেন। পরে একজনকে গ্রেফতার করে পুলিশ। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

ফোনে ডেকে নিয়ে ৫ বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০২:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭