ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে তুর্কি ফার্স্ট লেডি

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু কক্সবাজারে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে নামেন। তিনি টেকনাফের কুতুপালং রোহিঙ্গা শিবির ও পাশে একটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে কক্সবাজার বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে তাঁরা টেকনাফের পথে রওনা হন। কুতুপালংয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রাত তিনটার দিকে আসেন তুর্কি ফার্স্ট লেডি।

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন শেষে আজই তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন মেগলুত কাভাসোগলু।

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে। এই পরিস্থিতিকে নজিরবিহীন বলছে আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক সংকটকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে লাখো রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে তুর্কি ফার্স্ট লেডি

আপডেট সময় ০২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭