ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রলোভনে স্কলছাত্রীকে ধর্ষণচেষ্টা কলেজছাত্রের,

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে দেলোয়ার মিয়া (২০) নামের এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। ঘটনার দিন রাতে উপজেলার পশ্চিম কালিয়ানীকান্দা গ্রামের ওই ছাত্রীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় (১১ অক্টোবর) ওই ছাত্রী নিজে বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আটক হওয়া হওয়া দেলোয়ার (২১) একই গ্রামের আঃ মতিনের পুত্র। সে এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে জরুরী কথা আছে বলে কিশোরীকে ঘরের দরজা খুলতে বলে দেলোয়ার। এক পর্যায়ে বিয়ে প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। তাৎক্ষণিক ওই ছাত্রীর ডাকচিৎকারে অপর কক্ষে শুয়ে থাকা দাদী ছুটে আসেন ঘটনাস্থলে। পরে স্থানীয়দের সহযোগিতায় হালুয়াঘাট থানা পুলিশের এসআই বাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযোগকারী কিশোরী সাংবাদিকদের জানান, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এর আগেও কয়েকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিষয়টি গোপন রাখার শর্তে নানাভাবে ভীতি প্রদর্শন করে দেলোয়ার।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দেলোয়ারকে থানায় আনা হয়। পরে ওই ছাত্রী ধর্ষণচেষ্টার মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের প্রলোভনে স্কলছাত্রীকে ধর্ষণচেষ্টা কলেজছাত্রের,

আপডেট সময় ১২:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০