ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

পর্নোগ্রাফির মতো কনটেন্ট আপ করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন প্ল্যাটফর্মগুলোতে পর্নোগ্রাফির কাছাকাছি যে সমস্ত কনটেন্ট আপ করা হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতি, সমাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক যে সমস্ত কনটেন্ট আপ করা হয়, সেগুলো এই ব্যাধিকে (ধর্ষণ) ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা প্রসঙ্গে বিএনপিসহ অন্যান্য দল থেকে বলা হচ্ছে ধর্ষণবিরোধী আন্দোলন থেকে অন্যদিকে দৃষ্টি সরানোর জন্য এই আইন করা হয়েছে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কি এটা পছন্দ করেনি যে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হলো? বিএনপি যে বক্তব্য রেখেছে এতে প্রশ্ন দেখা দেয় এই আইন সংশোধন বিএনপির পছন্দ হয়নি।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের মনে হয় যে, আইনমন্ত্রীর এই বক্তব্য আইওয়াশ ছাড়া কিছুই নয়। তার বক্তব্য চরম ধাপ্পাবাজি। দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনকে প্রশমিত করার জন্যই নতুন আইন তৈরির উদ্যোগের কথা বলা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে। কারণ, আপনারা জানেন বাংলাদেশে এক সময় এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল। যখন কঠোর শাস্তির বিধান রেখে আইন হলো তখন কিন্তু এসিড নিক্ষেপ কমে গেছে। এখন বলতে গেলে প্রায় এসিড নিক্ষেপের ঘটনা ঘটে না। একইভাবে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার প্রেক্ষিতে আমি মনে করি, এ ধরনের অপরাধও অনেক কমে যাবে।

ড. হাছান মাহমুদ বলেন, শুধু আইন সংশোধন করার মাধ্যমেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখব না। আমরা জানি, বিচার যাতে দ্রুত হয় সেটার ওপরও সরকার গুরুত্বারোপ করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ও এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতি, আমাদের সমাজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নের কাছাকাছি যে সমস্ত কনটেন্ট আপ করা হয়, সেগুলো কিন্তু এই ব্যাধিকে ছড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। তাই সেগুলোর বিষয়েও আমরা কঠোর ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পর্নোগ্রাফির মতো কনটেন্ট আপ করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০