ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তৃতীয় বিয়ে না করতে পারার ক্ষোভে ৩ জনকে হত‌্যা করে পটুয়াখালী‌র শহীদ

শহীদ মোল্লা

আকাশ জাতীয় ডেস্ক:

হত্যার ৩ বছর ২ মাস ৮ দিন পর পটুয়াখালীর গলাচিপায় আলোচিত ‘ক্লুলেস হত্যা’র রহস্য উন্মোচন ও প্রধান অভিযুক্ত শহীদ মোল্লাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, ২০১৭ সালের ১ আগষ্ট গভীর রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে মো. দেলোয়ার মোল্লা, তার স্ত্রী পারভীন বেগম এবং পালিত কন্যা কাজলী আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়।

পরদিন সকালে তাদের বিভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন কাজলীর ব্যাবহৃত ফোনটি খোয়া যায়। এ ঘটনায় নিহত দেলোয়ার মোল্লার ভাই ইদ্রিস মোল্লা অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় ও বোন পিয়ারা বেগম ২২ জনের নামে গলাচিপা কোর্টে পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার তদন্ত করে গত ৯ অক্টোবর ঢাকার বাউনিয়া বাঁধ এলাকায় আবু রায়হানের কাছ থেকে কাজলীর খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আবু রায়হান জানান তার নিকটাত্মীয় শহীদ মোল্লা ২০১৭ সালের আগষ্ট মাসে তাকে ফোনটি দেন। এ বিষয়ে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। পরে গত ১০ অক্টোবর সাভার থেকে শহীদকে গ্রেফতার করা হয়। শহীদ মোল্লা নিহত দেলোয়ার মোল্লার ভাই ইদ্রিস মোল্লার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ তার স্বীকারোক্তিমূলক বক্তব্যে জানায়, তার দুই স্ত্রী থাকা স্বত্বেও সে কাজলীকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু শহীদের চাচী কাজলীর মা ঐ বিয়েতে রাজী না হওয়ায় শহীদ ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করে। অভিযুক্ত শহীদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তৃতীয় বিয়ে না করতে পারার ক্ষোভে ৩ জনকে হত‌্যা করে পটুয়াখালী‌র শহীদ

আপডেট সময় ০৪:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০