ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিরছেন সানি-মৌসুমী জুটি

আকাশ বিনোদন ডেস্ক : 

নব্বইয়ের দশক এবং এর পরবর্তী সময়ে বহু দর্শকপ্রিয় ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ওমর সানি ও মৌসুমী। বেশ সাড়াও ফেলেছেন। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও তারা অন্যতম সেরা জুটি, সেরা দম্পতি। কিছু ছবিতেও তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে।

নতুন খবর, আবারও স্বামী-স্ত্রীর চরিত্রে পর্দায় আসতে চলেছেন ওমর সানি ও মৌসুমী। ছবির নাম ‘দেবর আমার কত আপন’। এটি পরিচালনা করবেন সাইমন তারিক। গেল শনিবার মৌসুমী এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই বিষয়টি মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন।

তবে ওমর সানি এখনো চুক্তিবদ্ধ হননি। পরিচালক সাইমন তারিক জানান, সপ্তাহ খানেকের মধ্যে সানি ভাইয়ের সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, খুব শিগগির অন্য শিল্পীদেরও চূড়ান্ত করা হবে। ‘দেবর আমার কত আপন’ একটি সামাজিক ছবি হবে বলেও জানান পরিচালক সাইমন তারিক।

এই ছবির বিভিন্ন চরিত্রে আরও যাদের অভিনয় করার কথা রয়েছে তারা হলেন- বড়দা মিঠু, মাসুজ আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর। এই ছবির মাধ্যমে করোনার পর প্রথম চলচ্চিত্রের শুটিংয়ে ফিরছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিরছেন সানি-মৌসুমী জুটি

আপডেট সময় ০৯:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০