ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের খোঁজ নিতে ঢাকায় তুর্কি ফার্স্টলেডি

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে ঢাকায় এসেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসেগলু। বৃহস্পতিবার ভোররাতে একটি প্রাইভেট বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাদের স্বাগত জানান।

পরে সকালে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তুরস্কের ফার্স্টলেডি রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবেন। তুরস্কের ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখতে কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

কক্সবাজারে তুরস্কের প্রতিনিধিদের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর যাওয়ার কথা রয়েছে। কক্সবাজার থেকে ঢাকায় ফিরে এসে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা বৈঠক করবেন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি একে ‌’গণহত্যা’ বলেও উল্লেখ করেন। এর আগে গত সপ্তাহে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের খোঁজ নিতে ঢাকায় তুর্কি ফার্স্টলেডি

আপডেট সময় ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭