ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাস্তা থেকে তুলে নিয়ে তিন দিন আটকে কিশোরীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে নানার বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেছে লিমন নামে এক বখাটে যুবক।

ঘটনার তিন দিন পর রোববার দুপুরের যশরা বিহারি বাজারমোড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার ও ধর্ষক লিমনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।

জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের ওই কিশোরী স্থানীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার একই ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী শহিদের ছেলে লিমন তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা আবদুল জব্বার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপহৃত ছাত্রী জানায়, প্রতিবেশী বখুরা গ্রামের লিমন মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার নানার বাড়ি যাওয়ার পথে বখাটে লিমন ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে গাজীপুর নিয়ে যায়। সেখানে একটি বাসায় তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, থানায় অভিযোগ দায়েরের পর লিমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে সাদেক হোসেন (২০) নামে এক লম্পট। এতে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, থানায় মামলা দায়ের পর পুলিশ সাদেক হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

রাস্তা থেকে তুলে নিয়ে তিন দিন আটকে কিশোরীকে ধর্ষণ

আপডেট সময় ১০:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০