ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রেফারির ওপর হামলা করে আট বছর নিষিদ্ধ ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

রেফারিকে পেছন থেকে আক্রমণ করায় জার্মান লিগের এক গোলরক্ষককে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সেপ্টেম্বরে এসভি ওপাম ও সিএসভি ম্যারাথন টু’র মধ্যকার ম্যাচের ৮০ মিনিটে স্বাগতিকরা যে গোলটি করে সমতায় এসেছিল, সেই গোলটি নিয়েই বিতর্ক শুরু হয়।

সফরকারী দলের অভিযোগ গোলটি অফসাইড পজিশন থেকে হয়েছে। কিন্তু স্বাগতিকরা তা মানতে নারাজ। এ নিয়ে শুরু হয় তর্ক। তর্কের জেরে সিএসভির এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

বিষয়টি ভালোভাবে নেননি সিএসভির গোলরক্ষক। তিনি বক্সের ভেতরে থেকে বেরিয়ে এসে হঠাৎ করেই রেফারিকে পেছন থেকে আক্রমণ করেন। তার এমন আচরণের পরিপ্রেক্ষিতে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

গোলকিপারের এমন আচরণের কারণে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে ক্লাব চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। আইনি জটিলতার কারণে তাকে বহিষ্কার করার এখতিয়ার নেই সিএসভির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

রেফারির ওপর হামলা করে আট বছর নিষিদ্ধ ফুটবলার

আপডেট সময় ০৯:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০