ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক এনজিওকর্মীকে (২৫) গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় মামুন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা একটি মুঠোফোন জব্দ করে পুলিশ।

এর আগে সকালে চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় মামলা করেন ওই নারী। মামলার আসামিরা হলেন জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) এবং মামুন (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এনজিওকর্মীর মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে গ্রেফতার করেছি। মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ একটি মুঠোফোন জব্দ করেছি। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্ত চার ব্যক্তি শনিবার গভীর রাতে ওই নারীর ভাড়া বাড়ির ঘরে প্রবেশ করেন। তখন ওই বাড়িতেই পাশের ঘরের এক শিক্ষার্থীর সঙ্গে ভিকটিমের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। পরে একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করেন। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট সময় ০৮:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০