ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, ভ্যানচালক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

বাগেরহাটের ফকিরহাটে ২৫ বছর বয়সী এক এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।

এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা একটি মোবাইল জব্দ করে পুলিশ।
এর আগে, সকালে চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় অভিযোগ করেন ওই নারী।

অভিযুক্তরা হলেন, জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) এবং মামুন (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ওই এনজিওকর্মীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে আটক করি। মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন, তার রুমের পাশে এক ছেলে শিক্ষার্থী ভাড়া থাকতেন। অভিযুক্ত ওই চার ব্যক্তি শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন। ছেলে শিক্ষার্থীর সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাক মেইল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করেন। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, ভ্যানচালক আটক

আপডেট সময় ০৭:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০