ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনে ফিরল মোস্তাফিজের হাসিমুখ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

‘শুভ জন্মদিন মোস্তাফিজ’—প্ল্যাকার্ড উঁচিয়ে এক দর্শক শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমানকে। তখনই তাঁর বলে লেগ গালিতে ইমরুল কায়েসের ক্যাচ হয়ে ডেভিড ওয়ার্নার আউট! মাঠে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কি না ওয়ার্নার, কে জানে? তবে অস্ট্রেলীয় ওপেনারকে তুলে নিয়ে দর্শকদের শুভেচ্ছার দারুণ এক জবাবই দিয়েছেন মোস্তাফিজ।

কাল সংবাদ সম্মেলনেও মোস্তাফিজের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। দুই দলই চট্টগ্রাম টেস্টে খেলছে এক পেসার নিয়ে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স সুইং আর গতিতে যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানের পরীক্ষা নিয়েছেন, মোস্তাফিজ কি সেটা পারছেন? দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা নাসির হোসেনের উত্তর ছিল, ‘কামিন্স তো উইকেট পায়নি, মোস্তাফিজ পেয়েছে।’
নাসির ঠিকই বলেছেন। উইকেটপ্রাপ্তিতে কাল কামিন্সের চেয়ে মোস্তাফিজই এগিয়ে ছিলেন। কিন্তু যে ১০ ওভার বোলিং করেছিলেন, সেটা ঠিক মোস্তাফিজ-সুলভ ছিল না। আজ দেখা গেছে আসল মোস্তাফিজকে। আজ দুটি উইকেট পেয়েছেন। বোলিং করেছেন তাঁর চেয়েও ভালো। অস্ট্রেলিয়াকে চাপে রেখেছেন। স্পিনারদের কাজ সহজ করে দিয়েছেন। ২০ ওভার শেষে তাঁর নামের পাশে ৩ উইকেট। ২২তম জন্মদিনে মোস্তাফিজের চেনা হাসিমুখটা ফিরে পাওয়াও বাংলাদেশের জন্য সুখবর।

ঢাকা টেস্টে ছিলেন উইকেটশূন্য। যদিও স্পিনারদের দাপটে তাঁর করার খুব বেশি কিছু ছিলও না। প্রথম ইনিংসে ৮ ওভারে ১৩ রান দিয়েছিলেন। পরের ইনিংসে বোলিংয়ের সুযোগই পেলেন মাত্র ১ ওভার। চোট কাটিয়ে টেস্টে ফিরেছেন গত মার্চে। কলম্বোয় শততম টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও অনেক দিন ধরেই মোস্তাফিজকে ঠিক মোস্তাফিজের মতো মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বলেছিলেন, ‘কেউ নিশ্চয়ই ইচ্ছে করে খারাপ খেলে না। চেষ্টা থাকবে এই সিরিজে ভালো করার।’
চট্টগ্রামে দেখা যাচ্ছে মোস্তাফিজের সেই ‘ভালো’টা। প্রায় হারিয়ে যেতে বসা কাটারের কয়েকটি ঝলক দেখা গেল। উইকেটে বল পড়ে সপাং করে স্টাম্পে ধেয়ে আসার মায়াবী ডেলিভারির কয়েকটি আহা-উহু তুলল প্রেসবক্সে।
২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই চট্টগ্রামেই দুর্দান্ত অভিষেক হয়েছিল ফিজের। নিয়েছিলেন ৪ উইকেট। ‘পয়া’ মাঠ এবারও ফেরায়নি তাঁকে। কাল ১ উইকেট যোগ করতে পারলে অভিষেকের সেই ইনিংসের পর আরও একবার ৪ উইকেট পাবেন। তবে আজকের দিনটায় সারল্যমাখা সেই হাসিমুখের প্রাপ্তিটাও কম নয়।
অস্ট্রেলিয়ার আরেক ইনিংসও বাকি। নিজেকেই নিজের সেরা উপহার এই টেস্টে দিতে পারেন মোস্তাফিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জন্মদিনে ফিরল মোস্তাফিজের হাসিমুখ

আপডেট সময় ১১:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭