ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

চীনফেরত বাংলাদেশি ছাত্রের লাশ মিলল সেপটিক ট্যাংকে

আকাশ জাতীয় ডেস্ক:  

চীনফেরত বাংলাদেশি এক ছাত্রের মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ইউনুস বাবু (২৩)।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী শহরের শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস বাবু সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা। বাবু ফেনী আইসিএসটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে স্কলারশিপ নিয়ে চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ত।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনে গিয়ে সেফটিক ট্যাংকে মরদেহ দেখতে পান।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে সেপটিক ট্যাংকে থাকায় মরদেহে পচন ধরে যায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

নিহত ছাত্রের মা রেজিয়া বেগম জানান, করোনাকালীন ছেলে দেশে এসে বাবা-মায়ের সঙ্গে ফেনী শহরের একটি বাসায় থাকত। তার নানাবাড়ি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর তিনবাড়িয়া গ্রামে।

২০১৩ সালে সোনাগাজী আলহেলাল একাডেমি থেকে বাবু এসএসসি পাস করেছিল।

এর আগে গত শুক্রবার সকালে ওই ভবন থেকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আমানউদ্দিন ভূঞাবাড়ির বাসিন্দা মো. শাহরিয়ারকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তার দেয়া তথ্যমতে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার বন্ধু শাহরিয়ার বাবুকে বাসা থেকে ডেকে এনেছিল। হত্যাকাণ্ডের সঙ্গে ওই বাড়ির কেয়ারটেকার শাহীনসহ একাধিক দুর্বৃত্ত জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার মো. শাহীনকে গ্রেফতার করা হয়েছে।

বাবুর ব্যবহৃত আইফোনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

চীনফেরত বাংলাদেশি ছাত্রের লাশ মিলল সেপটিক ট্যাংকে

আপডেট সময় ০১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০