ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০-৩৫ পয়সা বাড়তে পারে: নসরুল হামিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ পয়সা বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘দাম বৃদ্ধির হার ৫ শতাংশ। বিদ্যুতের দাম সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

৬ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ সব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সরকার যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিপি) সরাসরি সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির সুযোগ দেয়, তাহলে বিদ্যুতের দাম নাও বাড়তে পারে।’

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কবে নাগাদ চূড়ান্ত হবে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা নির্ভর করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ওপর। সংস্থাটি ইতোমধ্যে গণশুনানির দিন নির্ধারণ করেছে। এই শুনানির ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভিত্তিতে দাম বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘সরকার লক্ষ্যমাত্রা ঠিক করেছে আগামী এক বছরে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। জুন মাস থেকে এই ৩ হাজার বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে।’

ঈদে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়েছে। বন্যায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সবকিছুই মেরামত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০-৩৫ পয়সা বাড়তে পারে: নসরুল হামিদ

আপডেট সময় ০৯:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭