ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসকে সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার ওয়াহহাব মিঞার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞাকে। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি ওয়াহহাব মিঞাকে এই দায়িত্ব প্রদান করেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন তিনি। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতঃপূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।

সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি এসকে সিনহা। এদিকে এই সম্মেলনে যোগদানের পূর্বে প্রধান বিচারপতি কানাডায় যাবেন। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। বিচারপতিদের সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসকে সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার ওয়াহহাব মিঞার

আপডেট সময় ০৯:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭