ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে মায়ের কোল ফিরে পেল সেই নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক: 

অভাবের তাড়নায় ২০ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন হাসিনা বেগম। অতঃপর বুদ্ধি প্রতিবন্ধী সেই মায়ের পাশে এসে দাঁড়ান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দত্তক দেওয়া ওই নবজাতককে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে।

শুক্রবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে দত্তক দেওয়া নবজাতককে উদ্ধার করেন আদিতমারী থানা পুলিশ।

পরে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী মা হাসিনা বেগমের কোলে নবজাতককে ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।

এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেমের পক্ষ থেকে অভাবের তাড়নায় দত্তক দেওয়া বুদ্ধি প্রতিবন্ধী হাসিনা বেগমকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, প্রতিবন্ধী ভাতা ও সরকারি বাসগৃহের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,গত মঙ্গলবার সকালে হাসিনা বেগম একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। অভাবের মাঝে সন্তানকে প্রতিপালনের চিন্তায় পড়েন হাসিনা। পরে ২০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে দেন রাজাহাটের এক দম্পত্তির হাতে। পরে নবজাতক বিক্রির টাকায় ঋণের ১০ হাজার পরিশোধ করেন হাসিনা বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে মায়ের কোল ফিরে পেল সেই নবজাতক

আপডেট সময় ০১:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০