ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন তুরস্কের ফার্স্ট লেডি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশে আসছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বুধবার তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে।

তুরস্কের টেলিভিশন চ্যানেল অ্যাটিভি’কে দেয়া লাইভ সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী হাকান কোভুসোগলু বলেন, ‘আজ বাংলাদেশ সফরে যাবেন এমিনি এরদোয়ান; যেখানে আরাকানে নিপীড়নের শিকার পালিয়ে আসা আমাদের মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।’

‘রাখাইনে নিপীড়নের শিকার আমাদের অনেক মুসলিম ভাই-বোন বাংলাদেশে আশ্রয় নিয়েছে।’ কাভুসোগলু বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়ে মুসলিম বিশ্বের বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করছেন।

মঙ্গলবার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্য পাঠানো তুরস্কের এক হাজার টন ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। টেলিফোনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে নেইপিদো ওই অনুমতি দেয়।

কোভুসোগলু বলেন, ওই অঞ্চলে অনিশ্চয়তা এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় তুরস্কের এই সহায়তা রাখাইন রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সামরিক হেলিকপ্টার থেকে বিতরণ করা হবে। এসব হেলিকপ্টার রাখাইনে অবতরণ করবে এবং স্থল থেকেই সেখানে ত্রাণ বিতরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন তুরস্কের ফার্স্ট লেডি

আপডেট সময় ০৮:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭