ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে না নেমেই জুভেন্টাসকে ৩ পয়েন্ট উপহার দিল নাপোলি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পযর্ন্ত ভেস্তে গেলো সিরি’আ লিগের দুই জায়ান্ট জুভেন্টাস বনাম নাপোলির ম্যাচটি।

যার ফলে ক্ষতিটা হয়েছে জেনারো গাত্তুসোর দলের। না খেলেই জুভদের তিন পয়েন্ট উপহার দিল তারা। সিরি’আর লিগের নিয়ম অনুযায়ী আন্দ্রে পিরলোর শিষ্যদের বিপক্ষে ৩-০ গোলের হার মেনে নিতে হচ্ছে নাপোলিকে।

গত চারদিন ধরে নাপোলির দু’জন খেলোয়াড় করোনা আক্রান্ত। কোভিড-১৯ নীতিমালা অনুসারে দলটিকে আইসোলেশনে পাঠায় স্থানীয় স্বাস্থ্য সংস্থা। সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে লিগ কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিত রাখার আবেদনও জানায় নাপোলি। কিন্তু সেই সুবিধাটুকু পায়নি তারা। নিয়ম-কানুন দেখিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে নড়েনি সিরি’আ কর্তৃপক্ষ।

অন্যদিকে কোভিড-১৯ পজিটিভ আসে ‍তুরিনের দুই কর্মকর্তারও। আইসোলেশনে ছিল জুভেন্টাসের পুরো দলও। তবে বাকিদের নেগেটিভ রিপোর্ট আসায় ম্যাচ খেলতে বাধা ছিল ছিল না তাদের। ঘরের মাঠের ম্যাচটির জন্য আগেরদিন দলও ঘোষণা করে জুভরা।

জুভেন্টাস স্টেডিয়ামে পৌঁছায় ম্যাচের এক ঘণ্টা আগে। কিন্তু মাঠে আসেনি নাপোলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

মাঠে না নেমেই জুভেন্টাসকে ৩ পয়েন্ট উপহার দিল নাপোলি

আপডেট সময় ০৮:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০