ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লেভার ৪ গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হ্যাটট্রিক তো বটে, পুরো ম্যাচে একাই ৪ গোল করলেন রবার্ট লেভানডভস্কি। শেষ মুহর্তে করা পোলিশ স্ট্রাইকারের নাটকীয় পেনাল্টি থেকে হার্থা বার্লিনের বিপক্ষে ৪-৩ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লেভার করা ৪০ ও ৫১তম মিনিটের গোলে লিড নেয় বাভারিয়ানরা। তবে ব্যবধানটা ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৫৯ ও ৭১ মিনিটে সমতায় ফেরে বার্লিন। ৮৫তম মিনিটে ফের হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন লেভা। এবারও বায়ার্ন সেই ব্যবধান ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। ৮৮তম মিনিটে ব্যবধানটা ৩-৩ করে বার্লিন।

তবে যোগ করা তৃতীয় মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে চতুর্থ গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন উয়েফা বর্ষসেরা লেভা।

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় চতুর্থ স্থানে ওঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে বার্লিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

লেভার ৪ গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০