ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

নিজ হাতে সন্তানের অপারেশন, বাঁচাতে না পেরে ‘সরি’ লিখে আত্মহত্যা চিকিৎসক বাবার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিজের হাতে সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক বাবা। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি। চিকিৎসক হয়েও নিজের সন্তানকে হারানোর যন্ত্রণায় বিদ্ধ চিকিৎসক বাবা সরি লিখে আত্মহত্যা করেছেন। এ ঘটনা ভারতের কেরালার।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর নিজের সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক অনুপ কৃষ্ণ। হাঁচুর অস্ত্রোপচার করার সময়ই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়। শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। বাবার তত্ত্বাবধানেই মেয়ের মৃত্যু হয়। এই ঘটনার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় চিকিৎসকের।

মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে পরিবার এবং স্থানীয়রা। হাসপাতালের বাইরে বিক্ষোভও হয়। চিকিৎসক অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

এরপর গত বৃহস্পতিবার কোল্লাম জেলার কাদাপ্পাকাড়াতে বাড়ি থেকে ওই চিকিৎসক বাবার দেহ উদ্ধার হয়। বাড়ির বাথরুমের দেয়ালে ‘সরি’ লিখে রেখেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

নিজ হাতে সন্তানের অপারেশন, বাঁচাতে না পেরে ‘সরি’ লিখে আত্মহত্যা চিকিৎসক বাবার

আপডেট সময় ০৩:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০