ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা ‘৫৭০’

আকাশ বিনোদন ডেস্ক : 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক আশরাফ শিশির। শনিবার (০৩ অক্টোবর) থেকে ‘৫৭০’ নামের সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়টিও। বড় পর্দায় এ সময়টিকেই তুলে আনছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘৫৭০’-এর চিত্রনাট্য আশরাফ শিশির নিজেই লিখেছেন। সিনেমাটির গল্প ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে সাজানো হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করছেন- অভিনেতা মাসুম আজিজ, স্বাধীন খসরু, বাপ্পি চৌধুরী, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ প্রায় ৩০০ জন অভিনয়শিল্পী।

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের ১৭ মার্চ ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা ‘৫৭০’

আপডেট সময় ১১:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০