ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো আরবের ক্লাবে ইসরায়েলি ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। তারপরই দুই দেশের মধ্যে বিভিন্ন যোগাযোগ স্থাপন হচ্ছে। তারই অংশ হিসেবে এবার ইসরায়েলি মিডফিল্ডার দিয়া মোহামেদ সাবাকে দলে ভিড়িয়েছে আরব আমিরাতের ফুটবল ক্লাব আল নাসের।

ইসরায়েলের হয়ে দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিয়া সাবা। চাইনিজ ক্লাব গুয়াংজু আর এন্ড এফ থেকে দুই বছরের চুক্তিতে দিয়াকে দলে নিয়েছে আরবের গালফ লিগে খেলা ক্লাব আল নাসের। এই প্রথম কোনো ইসরায়েলি ফুটবলার কোনো আরব ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন।

সোমবার দিয়া সাবাকে দলে নেয়ার কথা টুইট বার্তায় জানায় আল নাসের। সেখানে আল নাসেরের মাঠে কসরত করতে দেখা যায় দিয়া সাবাকে। কত দামে দিয়াকে দলে নিয়েছে আল নাসের সেটি প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুই মৌসুমের জন্য সাবাকে পেতে ২৫ লাখ ইউরো খরচ করেছে আল নাসের।

এক বিবৃতিতে ক্লাব আল নাসের বলেছে, ‘দিয়া সাবার সঙ্গে সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আল নাসের। সোমবার সকালে সফলভাবে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।’

খবর অনুযায়ী, দিয়া সাবা ফিলিস্তিনি বংশোদ্ভূত। তার জন্ম উত্তর ইসরাইলে। ২০১২ সালে তিনি ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে যোগ দেন। এরপর ২০১৪ সালে মাকাবি নেতানিয়াতে যোগ দেয়ার আগে ইসরায়েলের আরও তিনটি ক্লাবে খেলেন। ইসরায়েলের জাতীয় দলের হয়েও খেলেছেন দশটি ম্যাচ।

২০১৮ সালে চাইনিজ ক্লাব হাপোয় বিয়ের শেভার দলে যোগ দেন সাবা। সেখানে এক মৌসুম খেলেই যোগ দেন চীনের আরেক ক্লাব গুয়াংজু আর এন্ড এফে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমবারের মতো আরবের ক্লাবে ইসরায়েলি ফুটবলার

আপডেট সময় ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০