ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ; দগ্ধ ৯ জনকে আনা হচ্ছে ঢাকায়, অবস্থা আশঙ্কাজনক জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই : আব্দুস সালাম নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা

এই রায় সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য একটি বার্তা: আদালত

আকাশ জাতীয় ডেস্ক:  

অবৈধ অস্ত্র রাখার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম। এই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘আমাদের সমাজে সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য এই রায় একটি বার্তা’।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই মামলার রায় দেন। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় করা মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ ছাড়া অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় তার সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। উভয় সাজা একসঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেন।

দুপুর ২টার দিকে রায় ঘোষণার কিছুক্ষণ আগে সাহেদকে এজলাস কক্ষের কাঠগড়ায় তোলা হয়। এরপর ঢাকার এক নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ রায় পড়া শুরু করেন। প্রথমে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের দেওয়া জবানবন্দির সারাংশ পড়ে শুনান বিচারক।

মামলার বাদীর জবানবন্দির বরাত দিয়ে আদালত বলেন, আসামি মাদক মামলায় হেফাজতে থাকা অবস্থায় তার স্বীকারোক্তি মতে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথের পরিত্যক্ত গাড়ির পেছনের সিটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জব্দ তালিকার সাক্ষীও গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের কথা বলেছেন।

‘পরে তদন্ত কর্মকর্তার অনুসন্ধানে উঠে আসে ওই গাড়িটি সাহেদ কিস্তিতে কিনেছিলেন। তিনি এতই চতুর যে অস্ত্রের কথা জানা সত্ত্বেও বিচার চলাকালে একবারও আদালতে তা স্বীকার করেননি। আসামিপক্ষের আইনজীবী বলেছেন, এই অস্ত্রটি সাহেদের মালিকানায় ছিল না এবং তিনি তা জানতেনও না। যে গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা সাহেদের নয়, এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ’

‘অথচ সাহেদ কিস্তিতে গাড়িটি কিনেছিলেন বলে তদন্তে প্রমাণিত হয় এবং তার কাছে সরবরাহ করা চাবি নিয়েই তালাবদ্ধ গাড়ির তালা খুলে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাই এতে প্রমাণিত হয় অস্ত্র সম্পর্কে তিনি জানতেন ও তার মালিকানাধীন গাড়ি থেকেই তা উদ্ধার করা হয়। সুতরাং এখানে তার অস্ত্র সম্পর্কে জানা থাকা ও মালিকানার বিষয়টি প্রমাণিত হয়। এ ছাড়া এই আসামি এতই ধুরন্ধর যে মালিকানার বিষয়টি তিনি কখনও আদালতে স্বীকার করেননি। তাই তিনি এখানে কোনো অনুকম্পা পেতে পারেন না।’

সবশেষ রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘আমাদের সমাজে সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য এই রায় একটি বার্তা হিসেবে কাজ করবে।’ এরপর আদালত সাহেদের বিরুদ্ধে দণ্ডের ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এই রায় সাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য একটি বার্তা: আদালত

আপডেট সময় ১১:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০