ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন লে সোমার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ইউরো কোয়ালিফাইয়ারের অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের মহিলা আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ইউজেনি লে সোমার।

৩১ বছর বয়সি লিও’র এই নারী ফুটবলার ১৫তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে রেকর্ডে ভাগ বসান। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৮১ গোল করে এতদিন একক ভাবে দেশের হয়ে সর্বাধিক গোলদাতার আসনে ছিলেন মেরিনেট পিঞ্চন।

ফরাসি অধিনায়ক লে সোমার এরপর পেনাল্টি থেকে ফের গোল করে রেকর্ডটি একক ভাবে নিজের করে নেন। ২০১৯ সালের অক্টোবরে ৮০ গোলে আটকে থাকার পর এই রেকর্ড ভাঙ্গার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে সোমারকে। নিজের দ্বিতীয় গোলটি করার পর আনন্দে আত্মহারা এই ফুটবলার সতীর্থদের জড়িয়ে ধরে নিজের উচ্ছাস প্রকাশ করেন।

তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডের আসনটি দখলে রেখেছেন কানাডার ক্রিস্টিন সিনক্লেয়ার। তিনি বর্তমানে ২৯৬টি ম্যাচে অংশ নিয়ে ১৮৬ গোল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন লে সোমার

আপডেট সময় ০৮:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০