ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি

অাকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানভিত্তিক গবেষণায় উৎসাহ দিতে প্রতি বছরই রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করে গুগল। এরই ধারাবাহিকতায় এ বছরও শুরু হয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম। গবেষণায় উৎসাহিত করতে এ বছর ১ লাখ ৫০ হাজার ডলারের অ্যাওয়ার্ড দেবে গুগল।

বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে এই অ্যাওয়ার্ডের জন্য।

মূলত প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে গুগল। এর পাশাপাশি বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের উদ্ভাবনকে স্বীকৃতি দিয়ে বৃহৎ পরিসরে নিয়ে যেতেও গুগল সহায়তা করে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ এবং অংশীদারিত্বমূলক সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবেই গুগল এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতে গুগলের বিশেষ টিম রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং উদ্ভাবনে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।

গুগল জানিয়েছে, কিছু নির্দিষ্ট বিষয়ের উপর গবেষণার ক্ষেত্রেই কেবল এই বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আছে অর্থনীতি ও মার্কেট অ্যালগরিদম, ম্যাপ, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, মেশিন লার্নিং ও ডাটা মাইনিং, মেশিন পারসেপশন, সামাজিক যোগাযোগ, নিরাপত্তা, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারড ডাটা প্রভৃতি বিষয়।

আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭। গতবছর এ অ্যাওয়ার্ডে কারা কারা মনোনিত হয়েছিল, তার তালিকা এখানে পাওয়া যাবে। এ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই লিংক থেকে। এ ছাড়া প্রপোজাল পেপার সম্পর্কিত পরামর্শ পাওয়া যাবে এই লিংক থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি

আপডেট সময় ১০:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭