ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

সংসদ ভবন উন্নয়ন সম্পর্কিত উপস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান বুধবার (২৩ সেপ্টেম্বর) গণভবন থেকে জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম নিয়ে উপস্থাপিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন প্রধানমন্ত্রী।

সংসদ সূত্র জানায়, সংসদ সচিবালয়ে ১৩২১ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। কিন্তু বর্তমান সংসদ ভবনে তারা স্থান সংকুলানজনিত সমস্যায় আছেন।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সংসদের স্টাফদের স্থান সংকুলানজনিত সমস্যা সমাধানে সংসদের উত্তর প্লাজায় ৫২ হাজার ৯৭ স্কয়ার ফুট জমি ব্যবহার নিয়ে উপস্থাপনা তৈরি করা হয়। পাশাপাশি আর্কিটেক্ট লুই আই কান এর পরিকল্পনা অনুযায়ী হসপিটালিটি এবং কমিউনিটি ভবনসহ নির্মাণ না হওয়া অবকাঠামো বিষয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়।

ইহসানুল করিম বলেন, সংসদের মূল ভবন, এমপি হোস্টেল ও পাঁচটি ন্যাম ভবনের সংস্কার নিয়েও উপস্থাপনায় বলা হয়।

উপস্থাপনা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী, আওয়ামী লীগের প্রচ‍ার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রধান স্থপতি এসএএম আমিনুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ব্রাজিলের নির্বাচনে লুলা দা সিলভার অভাবনীয় জয়

সংসদ ভবন উন্নয়ন সম্পর্কিত উপস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০