ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নূরকে আইনি সহায়তা দিতে চায় গণফোরাম

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরুকে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা দাবি করে প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেবে বলে তিনি জানান।

সরকারকে রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান ড. কামাল হোসেন।

উল্লেখ্য, লালবাগ থানায় করা ধর্ষণের সহযোগিতা মামলার বাদীই সোমবার রাতে নূরের বিরুদ্ধে আরেক মামলা করেছেন কোতোয়ালি থানায়। এ মামলায় অপহরণ, ধর্ষণ ও সামাজিক মাধ্যমে চরিত্র হননের অভিযোগ আনা হয়েছে। লালবাগ থানায় করা মামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ডাকা বিক্ষোভ মিছিল শেষে নূরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নূরকে আইনি সহায়তা দিতে চায় গণফোরাম

আপডেট সময় ০৮:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০