ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানের জোড়া গোলে ১০ জনের চেলসিকে হারালো লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা সাদিও মানের জোড়া গোলে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে পড়া চেলসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে ২-০ ব্যবধানে।

স্টামফোর্ড ব্রিজে এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে ব্লুজরা শক্তি হারায় আন্দ্রেস ক্রিস্টেনসেন মাঠ ছাড়ার পর।

জর্ডান হ্যান্ডারসনের দেওয়া পাস থেকে পাওয়া বল নিয়ে যাওয়ার সময় মানেকে ফাউল করেন তিনি। তার জন্য রেফারি পল টিয়ারনি শুরুতে ড্যানিশ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান। কিন্তু পরে রিভিউ দেখে প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে লাল কার্ড দেখানো হয় ক্রিস্টেনসেনকে।

এই ফাউলের শিকার হওয়ার শাস্তি মানে চেলসিকে দিয়েছেন জোড়া গোলে। ম্যাচের ৫০তম মিনিটে রবার্তো ফিরমিনোর ক্রস থেকে গোলরক্ষক কেপাকে বোকা বানান সেনেগালিজ ফরোয়ার্ড। এর চার মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন মানে।

এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে থিয়াগো আলকান্তারার। ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে অ্যানফিল্ডে এসেছেন স্প্যানিশ মিডফিল্ডার।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট ‍নিয়ে দশে চেলসি। শীর্ষে লেস্টার সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানের জোড়া গোলে ১০ জনের চেলসিকে হারালো লিভারপুল

আপডেট সময় ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০