ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণের পর প্রথমে বড় বোনকে, পরে ছোট বোনকে হত্যা করা হয়

আকাশ জাতীয় ডেস্ক:   

প্রথমে শারীরিক সম্পর্ক করার পর অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমাইয়া আক্তার মীমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে প্রেমিক রিফাত। পরে তার কাছে চাচাতো বোন জান্নাতুল মাওয়া আপু কোথায় জানতে চাইলে তাকেও শ্বাসরোধ করে হত্যার পর মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় রিফাত।

রংপুর মহানগরীর মধ্য গণেশপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে দাবি করে আজ রাত সাড়ে আটটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে রিফাতের সাথে সম্পর্ক ছিল মীমের। বৃহস্পতিবার চাচার বাড়িতে কেউ না থাকার সুবাদে ছোট বোনকে ম্যানেজ করে মীম রিফাতকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। তারা নিজেরা সমঝোতার মাধ্যমে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মীম অন্য আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এমন সন্দেহ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মীমকে রিফাত হত্যা করে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে। কিছুক্ষণ পর তার চাচাত বোন জান্নাতুল মাওয়া ঘরে এসে রিফাতের কাছে জানতে চায় আপা কোথায়। কথা বলা মাত্রই রিফাত জান্নাতুল মাওয়া কেও শ্বাসরোধ করে হত্যা করে মেঝেতে ফেলে রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে বেশ কিছু ঠিঠি, ডায়েরি, এবং কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। রিফাতকে আটক করে জিজ্ঞাসাবাদে এসব তথ্য মিলেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে দুইটায় শয়নকক্ষ থেকে পরীর মুলাটোল আলিয়া মাদরাসার দাখিল ফলপ্রার্থী সুমাইয়া আক্তার মীমের ঝুলন্ত এবং মেঝেতে পড়ে থাকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণের পর প্রথমে বড় বোনকে, পরে ছোট বোনকে হত্যা করা হয়

আপডেট সময় ১১:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০