ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের বিপক্ষে যে কীর্তি শুধুই লায়নের!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড আর কীর্তির। তবে উপমহাদেশের উইকেট কন্ডিশনে অন্যদের রেকর্ড গড়া বেশ কষ্টসাধ্য।

তবে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন গড়লেন নতুন কীর্তি যেটা আর কারও নেই। অফ স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে প্রথম ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

টেস্টে স্পিনারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে এর আগে এক ইনিংসে ন্যূনতম ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল স্টুয়ার্ট ম্যাকগিল, দানিশ কানেরিয়া ও রঙ্গনা হেরাথের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চতুর্থ স্পিনার হিসেবে একই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। বাংলাদেশের প্রথম ইনিংসে লায়নের বোলিং ফিগার ৩৬.২-৭-৯৪-৭!

তবে লায়ন একটি জায়গায় অনন্য। ম্যাকগিল, কানেরিয়া ও হেরাথদের কেউ অফ স্পিনার নন, অর্থাৎ অফ স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে প্রথম ৭ উইকেট নেওয়ার কীর্তি এখন লায়নের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে যে কীর্তি শুধুই লায়নের!

আপডেট সময় ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭