ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সংবাদ সম্মেলনে কাঁদলেন বাদল রায়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন বাদল রায়। গত শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিনই সভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বাদল রায়। তবে, তিনি নিজে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আসেননি। বাফুফে ভবনে আসেন তার স্ত্রী মাধুরী রায়। তাও আবার নির্ধারিত সময় বিকাল পাঁচটার পরে। নির্ধারিত সময়ের পরে আবেদন করার কারণেই তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত হয়নি।

তবে, আবারো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাদল রায়। শুক্রবার মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় দলের সাবেক এই ফুটবলার কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমি দীর্ঘদিন বাফুফের সঙ্গে ছিলাম। ফুটবলের অনেক কিছুর সঙ্গেই জড়িত ছিলাম। আমার কষ্ট লাগছে। ফুটবল ছাড়া আমি বাঁচতে পারব না। তারপরও আমি শারীরিক অসুস্থতার কারণে ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’

দ্বিতীয়বার নাম প্রত্যাহারের ঘোষণা দিলেও সভাপতির ব্যালটে নাম থাকছে বাদল রায়ের। কাউন্সিলররা চাইলে তাকে ভোট দিতে পারবেন। নির্বাচনে বিজয়ী হলে সভাপতির চেয়ারেও বসতে হবে তাকে।

বিষয়টি নিয়ে বাদল রায় বলেন, ‘সারা দেশের কাউন্সিলর, ডেলিগেটরাই ফুটবলের ভাগ্য নির্ধারণ করবেন। তৃণমূলের সংগঠকদের জন্য আমি খুব চিন্তা করি। তারা আমাকে খুব ভালবাসতো। তৃণমূলের সংগঠকরা কষ্ট পাবে। আমার কষ্ট লাগছে যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ব্যক্তিগত সমস্যা। নির্বাচনে দাঁড়িয়ে আমি আমার তৃণমূলের সংগঠকদের সঙ্গে প্রতারণা করতে পারব না। আমার শরীর খারাপ। এটা আমার জানানো দরকার, জানিয়ে দিয়েছি। এখন কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন, তারা কি করবেন।’

তিনি বলেন, ‘যারা কাজ করবে না, তাদের দয়া করে আপনারা ভোট দেবেন না। এটাই আমার অনুরোধ।’

বাফুফে নির্বাচনে সভাপতি পদে অন্য দুই প্রার্থীর একজন হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। অপরজন হলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

সংবাদ সম্মেলনে কাঁদলেন বাদল রায়

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০