ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাপ্তাহিক ছুটির দিনেও টিসিবির পেঁয়াজ বিক্রি

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে চলমান পেঁয়াজ সংকটের কারণে সাপ্তাহিক ছুটির দিনেও পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সচিবালয় গেটে ট্রাকসেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।

এসময় পেঁয়াজের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করে। একইসঙ্গে ছুটির দিনে পণ্য বিক্রি করার টিসিবির এ উদ্যোগকেও স্বাগত জানান ক্রেতারা।

এসময় রাসেল হাসান নামে এক ক্রেতা বলেন, আমরা যারা সামান্য বেতনের চাকরি-বাকরি করি, তাদের অফিস টাইমে টিসিবির পণ্য কিনতে অনেক সমস্যা হতো। আজকে ছুটির দিন হওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। এজন্য টিসিবিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

টিসিবির ট্রাকসেলের বিক্রেতা বলেন, এখন থেকে সব দিন টিসিবির পণ্য বিক্রি করা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতারা পণ্য কেনার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আজ একজন ক্রেতা এক কেজি করে পেঁয়াজ কিনতে পারলেও আগামীকাল থেকে দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাপ্তাহিক ছুটির দিনেও টিসিবির পেঁয়াজ বিক্রি

আপডেট সময় ০৬:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০