ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

পায়ুপথে বাতাস দিয়ে পরিচ্ছন্নকর্মীকে হত্যা, আটক ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জে জুলহাস নামে আকিজ টেক্সটাইলের এক পরিচ্ছন্নকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে পোশাক কারখানার কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত জুলহাস মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই চার সহকর্মী পায়ুপথে বাতাস দেয়। এতে জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। পরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভাস্কর সাহা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

পায়ুপথে বাতাস দিয়ে পরিচ্ছন্নকর্মীকে হত্যা, আটক ৪

আপডেট সময় ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০