ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্টারনেটে ভিডিও ছাড়ার হুমকি দিয়ে বার বার ধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার দেবিদ্বারে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণ করার ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে কয়েক দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

গভীর রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কলেজছাত্র ফয়েজ উল্লাহকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ফয়েজ উল্লাহর মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিও ক্লিপটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়েজ উল্লাহ দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের মো. আবদুল আলিম মিয়ার ছেলে এবং দুয়ারিয়া এজি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মামলার বাদী বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী আমার বড় ভাইয়ের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ফয়েজ উল্লাহ সম্পর্কে তার পার্শ্ববর্তী চাচা হয়। ফয়েজ উল্লাহ বিভিন্ন সময়ে আমার ভাতিজিকে উত্যক্ত করত। গত ২২ মে দুপুরে আমার ভাতিজি ফয়েজ উল্লাহর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে তার ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করে।

ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পরের দিন ২৩ মে দুপুরে একই স্থানে নিয়ে দ্বিতীয় দফা ধর্ষণ করে। পরেও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। পরে বাধ্য হয়ে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে ভুক্তভোগীর চাচা সফিউল্লাহ বুধবার দেবিদ্বার থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত ফয়েজ উল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিকালে ভিকটিম ওই মাদ্রাসা ছাত্রী ঘটনার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্টারনেটে ভিডিও ছাড়ার হুমকি দিয়ে বার বার ধর্ষণ!

আপডেট সময় ১১:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০